ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার রাতে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর শহরতলীর তরপুরচন্ডি এলাকায়।

হাসপাতালের আরএমও ডা. সুজাউদৌলা রুবেল জানান, মঙ্গলবার দিবাগত রাতে তিনি করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা গুরুতর দেখে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

রাতেই তিনি সেখানে মারা যান। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সন্দেহভাজন হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑